আমার কথা

Nahid

আমি নাহিদ । বীর চট্টলার সংগ্রামী জনতা হলেও সাদাকালো এই ঢাকা শহরে আসন গেড়ে বসেছি প্রায় এক যুগ ধরে । কর্মক্ষেত্রে সিস্টেম, স্টোরেজ, ব্যাকআপ, ডাটা সেন্টার ইত্যাদি নিয়ে কাজ করছি প্রায় ১০ বছর ধরে । আইটি ইনফ্রা নিয়ে কাজ করতে ভালই লাগে ।

কাঠখোট্টা জিনিস নিয়ে কাজ করলেও আমি জীবনটা আরও বড় করে দেখতে চাই । আমি টুকটাক লেখালিখি করি । আমার একটি প্রকাশিত ই-বুকও আছে । ইউটিউবে “Margin and Meaning” চ্যানেলে বই নিয়ে আলোচনা করি, নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ভালবাসি আর ভালবাসি ছবি তুলতে । জীবনের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো উপভোগ করতে চেষ্টা করি সবাইকে নিয়ে ।

এই ওয়েবসাইট আমার জীবনের এই ভিন্ন ভিন্ন সত্তাগুলোর ছোট ছোট অংশ নিয়ে তৈরী । আমার কাজ, আমার লেখা, আমার পড়া বই, আমার ক্যামেরার চোখে দেখা পৃথিবী । সবকিছুকে এক পরিচয়ে বাঁধার চেষ্টা আমি করছি না, শুধু আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ তার একটা অংশ এখানে তুলে ধরার চেষ্টা করছি ।

স্বাগতম । আপনি এখানে এসেছেন দেখে খুশি হয়েছি ।