ছবিলাসিতা
মাঝে মাঝে মনে হয়, আমি যেন থ্রি ইডিয়টসের ফারহান কুরেশির মতো: যে ছেলেটি ছবি তুলতে ভালোবাসত, অথচ কীভাবে যেন ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে পড়ল। শেষে সে সাহস করে নিজের স্বপ্নের পথে হাঁটল। আমি অতটা সাহসী নই। আমি ছবি তুলতে ভালোবাসতাম, আর ইঞ্জিনিয়ার হয়ে গেলাম।
তবু ছবি তোলার সেই স্বপ্নটা আমার ভেতরে নিভে যায়নি। কাজের ফাঁকে, একঘেয়ে দিনের মাঝখানে হঠাৎ হঠাৎ সে ফিসফিস করে বলে, ‘সময় তো এখনও ফুরোয়নি।’ তাই সুযোগ পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে পড়ি। আমার কাছে ছবি তোলা মানে হারিয়ে যাওয়া সেই স্বপ্নটাকে একটু একটু করে ফিরিয়ে আনা। নিচের ছবিগুলো সেই পথচলারই কিছু মুহূর্ত।












